শিরোনাম

হোয়াইটওয়াশের লক্ষ্যে ইংল্যান্ডের মুখোমুখি ভারত

নিউজ ডেস্ক : ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক ভারত। আজ ইংল্যান্ডের মান বাঁচানোর লড়াইয়ের বিপরীতে কোহলি বাহিনীর হোয়াইটওয়াশের হুমকি। এই টান টান উত্তেজনার ম্যাচে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনে মুখোমুখি হয়েছে দুই দল। টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতে নিয়েছে ভারত। দুটি ম্যাচেই জোড়া সেঞ্চুরি করেছে ভারতের ক্রিকেটাররা। দ্বিতীয় ম্যাচে সাবেক অধিনায়ক ধোনির সেঞ্চুরির পাশাপাশি ১৫০ রানের অসাধারণ ইনিংস খেলেন তিন বছর পর জাতীয় দলে ফেরা যুবরাজ সিং। ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ার সেরা ইনিংস।

তৃতীয় ওয়ানডেতে এই রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যন্ড ৮.৩ ওভারে বিনা উইকেটে ৩৩ রান সংগ্রহ করেছে। দুই ওপেনার জেসন রয় ২২ রানে এবং স্যাম বিলিংস ১০ রানে ব্যাট করছেন।

basic-bank

Be the first to comment on "হোয়াইটওয়াশের লক্ষ্যে ইংল্যান্ডের মুখোমুখি ভারত"

Leave a comment

Your email address will not be published.


*