নিউজ ডেস্ক : কাছাকাছি গিয়েও শেষরক্ষা হল না। ইডেনে ৫ রানে হেরে গেল ভারত।
ইংল্যান্ডের ৩২১ রানের জবাবে ৫০ ওভারে ভারত তুলল ৯ উইকেটে ৩১৬। কেদার যাদব ও হার্দিক পান্ডিয়ার দুরন্ত লড়াই কাজে এল না। ধোনি ও যুবরাজ ফিরে যাওয়ার পর এই দুই ব্যাটসম্যানই ভারতকে টেনে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু তীরে এসে তরী ডুবল। ইংল্যান্ডের ৩২১ রান তাড়া করতে গিয়ে শুরু থেকেই বিপর্যয়ের মুখে ভারত।
দুই ওপেনার ফিরে গেলেন অল্প রানেই। রাহানে ১, রাহুল ১১। কোহলি ও করেন ৫৫। যুবরাজ ও ধোনি জুটিও সেভাবে ক্লিক করল না। আগের ম্যাচে এই জুটিই ভারতকে জয় এনে দিয়েছিল। যুবি করলেন ৪৫, ধোনি। এই জুটি ফিরে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হবে, এমনটাই অনেকে ভেবে নিয়েছিলেন। কিন্তু লড়াই টেনে নিয়ে গেলেন কেদার যাদব ও হার্দিক পান্ডিয়া। ৭২ বলে কেদার যাদব করলেন ৯০। ৪৩ বলে পান্ডিয়ার সংগ্রহ ৫৬।
জয়ের জন্য ভারতের সামনে ৩২২ রানের লক্ষ্যমাত্রা রাখে ইংল্যান্ড। জেসন রয় ৬৫, জনি বেয়ারস্টো ৫৬ রান করেছেন। বেন স্টোকস ৫৭ রানে অপরাজিত ছিলেন। ভারতের পাণ্ডিয়া ৩টি, জাডেজা দুটি উইকেট নিয়েছেন। ২ ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজ কোহলির হাতে। ইডেনের ম্যাচ তাই নিয়মরক্ষার। হোয়াইটওয়াশ তাই হয়ত হল না। প্রথম এগারোয় একটাই বদল করেছে ভারত। ছন্দে না থাকা শিখর ধাওয়ানের বদলে প্রথম এগারোয় আজিঙ্কা রাহানে। প্রথম এগারোয় দুটো পরিবর্তন হয়েছে ইংল্যান্ড দলে।
চোটের জন্য জো রুট এবং অ্যালেক্স হেলসের পরিবর্তে খেলছেন স্যাম বিলিংস এবং জনি বেয়ারস্টো। শুরুটা ভালই করেছিল ইংল্যান্ড। জেসন রয় এবং স্যাম বিলিংস দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু জাদেজার জাদুতে ফিরে গেলেন রয় (৬৫) এবং বিলিংস (৩৫)।
সূত্র: আজকাল

Be the first to comment on "ইডেনে ৫ রানে হেরে গেল ভারত"