শিরোনাম

ক্রিকেট ছেড়ে রাজনীতিতে আসছেন সুরেশ রায়না?

নিউজ ডেস্ক : ভারতীয় দলের ম্যাচ উইনার খ্যত সুরেশ রায়না এখন বিস্মৃতপ্রায় একটি নাম। অসংখ্য পারফর্মারের ভীড়ে তার জায়গাই হয়না দলে।

জাতীয় দলে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ এক সদস্য। সেই সঙ্গে ধোনির আইপিএল দল চেন্নাই সুপার কিংসের হয়েও খেলতেন তিনি। কিন্তু বছর পার হয়ে গেল সুরেশ রায়না জাতীয় দলের একাদশে তো দূরের কথা, স্কোয়াডেই জায়গা হয়না।
যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি স্কোয়াডে রায়নাকে রাখা হয়েছে। কিন্তু বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে সুরেশ রায়নার ওয়ানডে দলে প্রত্যাবর্তন কঠিন হয়ে যাচ্ছে। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে যুবরাজ সিং ও কেদার যাদব দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তাই এই দুজনকে টপকে ওয়ানডে দলের প্রথম একাদশে জায়গা করে নেওয়াটা বোধহয় এই মুহূর্তে সম্ভব নয়।

নিজের ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করেই হয়তো অন্য রাস্তা খুঁজছেন রায়না। সেই কারণেই চলতি মাসের ২১ তারিখ সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা এবং রাজ্যসভার সদস্য রামগোপাল যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার আগের দিনই সমাজবাদী পার্টি উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ১৯৯ জনের একটি তালিকা প্রকাশ করেছে। হঠাৎ বাঁ হাতি এই ক্রিকেটার কেন রামগোপাল যাদবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন সেটা নিয়ে এখন ভারতীয় মিডিয়ায় জোর গুঞ্জন।

মিডিয়ার মতে, হয়তো ক্রিকেট ছেড়ে এ বার রাজনীতির মঞ্চে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন রায়না। তাদের এই সাক্ষাতের খবর প্রকাশিত হয়েছে জাতীয় সংবাদমাধ্যমে। শুরু হয়ে গেছে রায়নাকে নিয়ে নানা প্রশ্ন। সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতার সঙ্গে রায়নার কথাবার্তা কী হয়েছে, তা সংবাদমাধ্যমের জানা নেই। তবে রায়নাই এখন হয়ে উঠেছেন হট টপিক। মাঠের ভিতরে পারফরম্যান্সের জন্য নয়। মাঠের বাইরে তার কাজকর্মের জন্য। রাজনীতির আঙিনায় পা রাখার ইঙ্গিতের জন্য।

basic-bank

Be the first to comment on "ক্রিকেট ছেড়ে রাজনীতিতে আসছেন সুরেশ রায়না?"

Leave a comment

Your email address will not be published.


*