নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজে অধ্যক্ষ আল ফয়সাল খানের সভাপতিতে দু’দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পিঠা উৎসবের পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন,জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: সোহরাব হোসেন বিশ্বাস,বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন লোহাগড়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ ফয়জুল আমীর লিটু, লোহাগড়া উপজেলা যুবলীগের সভাপতি ও লোহাগড়া পৌর মেয়র আশরাফুল আলম, পিপি এ্যাড: ইমদাদুল হক প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,এ কলেজটিকে এমপিও ভূক্ত করনে যথা সম্ভব ব্যবস্থা নেওয়া হবে। শ্রেণী কক্ষ নির্মানের জন্য তিনি দু’লক্ষ টাকার অনুদান ঘোষনা করেন। লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু নগদ এক লক্ষ টাকার অনুদান ও একটি ষ্টিলের আলমারী প্রদান করেন।
লোহাগড়ার আমাদা আদর্শ কলেজের উন্নয়নে তিনলক্ষ টাকার অনুদান
লোহাগড়ার আমাদা আদর্শ কলেজের উন্নয়নে তিনলক্ষ টাকার অনুদান
Be the first to comment on "লোহাগড়ার আমাদা আদর্শ কলেজের উন্নয়নে তিনলক্ষ টাকার অনুদান"