শিরোনাম

ভোগের কভারে আলিয়া

নিউজ ডেস্ক : বলিউডে পা রেখে প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন আলিয়া ভাট। এর পর একের পর এক ভাল ছবিতে অভিনয় করেছেন আলিয়া। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘হাইওয়ে’, ‘উড়তা পঞ্জাব’, ‘ডিয়ার জিন্দেগি’ তে আলিয়ার অভিনয় বেশ প্রশংসাও কুড়িয়েছে। গত বছর বেশ কয়েকটি অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।

এবার ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’ এর ফেব্রুয়ারি সংখ্যায় কভার গার্ল হিসেবে দেখা যাবে তাকে।

আলিয়া বরাবরই ফ্যাশন প্রিয়। আর ‘ভোগ’ ম্যাগাজিনের কভার গার্ল হয়ে রীতিমতো আপ্লুত তিনি। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই সেই ছবিটি শেয়ারও করেছেন আলিয়া।

তবে ভোগের কভার নিয়ে ইতিমধ্যেই কানাঘুষো শুরু হয়েছে। কেন না ‘ভোগ’ এ আলিয়া যে ফ্যাশন স্টেটমেন্ট ব্যবহার করেছেন, কিছুদিন আগে সেই একই রকম ফ্যাশন স্টেটমেন্টে দীপিকাকে দেখা গেছে ‘ফিল্মফেয়ার’ ম্যাগাজিনের কভারে। যদিও এই বিষয়ে এখনও কিছু জানাননি আলিয়া।

basic-bank

Be the first to comment on "ভোগের কভারে আলিয়া"

Leave a comment

Your email address will not be published.


*