শিরোনাম

প্রিয়াঙ্কা চোপড়ার সাফল্যের মুকুটে নতুন পালক

নিউজ ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মুকুটে উঠল আরও একটা নতুন পালক। হার্পারস বাজারের ১৫০ জন ‘মোস্ট ফ্যাশনেবল উইমেন নাও’ এর তালিকায় ঢুকে পড়লেন তিনি।

গত কিছুদিন ধরেই তিনি বিশ্বজুড়ে বিভিন্ন রেড কার্পেটে হাঁটছিলেন। বলিউডের সীমানা ছাড়িয়ে তিনি এখন হলিউডেও অভিনয় করছেন।
হার্পারস বাজারের ‘মোস্ট ফ্যাশনেবল উইমেন নাও’ এর তালিকায় ঢুকে পড়ার খবরে খুব খুশি প্রিয়াঙ্কা চোপড়া নিজেও। প্রিয়াঙ্কা টুইট করে জানিয়েছেন, “হার্পারস বাজার, তোমাদের ধন্যবাদ আমাকে এমন একটা তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য। ”

প্রসঙ্গত, প্রিয়াঙ্কা চোপড়া এখন ব্যস্ত, কুয়ানটিকোর দ্বিতীয় সিজনের শুটিংয়ে। পাশাপাশি তিনিও অপেক্ষা করে আছেন তার হলিউড মুভি বে ওয়াচের রিলিজের। সবমিলিয়ে সময়টা এখন দারুণ যাচ্ছে বলিউডের গ্ল্যামার কুইনের।

basic-bank

Be the first to comment on "প্রিয়াঙ্কা চোপড়ার সাফল্যের মুকুটে নতুন পালক"

Leave a comment

Your email address will not be published.


*