শিরোনাম

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাবা ঈমান আলীকে (৭৫) হত্যার দায়ে ছেলে আনোয়ার হোসেনকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত প্রথম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহরিয়ার কবির এ রায় দেন।

আদালত সূত্র জানায়, মসজিদের জন্য সাত শতাংশ জমি দান করেছিলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার গুপ্তেরগাঁও গ্রামের ঈমান আলী (৭৫) । এতে আপত্তি জানান তাঁর ছেলে আনোয়ার। এ নিয়ে বাবার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তিনি। ২০১৩ সালের ৪ জানুয়ারি সন্ধ্যায় মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে ফিরছিলেন ঈমান আলী (৭৫)। এ সময় আনোয়ার হোসেন তাকে পেছন থেকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান। ওই ঘটনায় ঈমান আলীর আরেক ছেলে জবান আলী আদালতে মামলা দায়ের করেন। মামলায় বাদীসহ ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

basic-bank

Be the first to comment on "বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন"

Leave a comment

Your email address will not be published.


*