নিউজ ডেস্ক : ভারত সফরে একটিমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিএলে দারুণ ডাবল সেঞ্চুরি করে দীর্ঘদিন পর দলে স্থান পেয়েছেন লিটন দাস।
দলে নেই ইনজুরি আক্রান্ত মুস্তাফিজুর রহমান। আবারও দল থেকে বাদ পড়েছেন রুবেল হোসেন। এছাড়া ১৫ সদস্যের দলে নেই তরুণ উইকেট কিপার নুরুল হাসানও।
১৫ সদস্যের দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহঃ অধিনায়ক), সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম, শুভাশিস রায়, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কায়েস, মুমিনুল হক।

Be the first to comment on "ভারত সফরে ১৫ সদস্যের দল ঘোষণা"