শিরোনাম

‘বাহুবলী ২’ মুক্তির আগেই আয় ৫০০ কোটি!

নিউজ ডেস্ক : এস এস রাজামৌলি ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ছবিটি দিয়ে ২০১৫ সালে চিত্রজগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। বলিউডের ব্যবসাসফল সিনেমার তালিকায় ‘বাহুবলী’ অন্যতম।
আর রাজামৌলি তখনই বলেছিলেন, অতি দ্রুত ‘বাহুবলী: দ্য বিগিনিং’ সিনেমার সিক্যুয়াল নির্মাণ করবেন। কথা অনুযায়ী কাজও শুরু করেছেন রাজমৌলি। নির্মাণ করছেন সিক্যুয়াল ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। আগামী ২৮ এপ্রিল মুক্তি পাবে বহুল প্রতিক্ষীত এই সিনেমা। তামিল, তেলুগু এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে এই ছবি।
সম্প্রতি জানা যায়, মুক্তির আগেই ৫০০ কোটির ক্লাবে ঢুকে গেছে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’! ছবিটির স্বত্ব বিক্রিতে এই আয় করে। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক ও পর্যবেক্ষক রমেশ বালা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি তালিকা প্রকাশ করেন। সেখানে দেখা যায়, স্যাটেলাইট ও পরিবেশনের স্বত্ব দিয়ে মুক্তির আগেই ছবিটি আয় করেছে ৫০০ কোটি টাকা। বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহর ১২০ কোটি রুপির বিনিময়ে এ ছবির হিন্দি ভার্সনের স্বত্ব কিনে নিয়েছেন। এ ছাড়া তামিলনাড়ু স্বত্ব কিনেছে ৪৭ কোটি রুপিতে, কেরালা ১০ কোটি, কর্ণাটক ৪৫ কোটি রুপিতে। স্যাটেলাইট চ্যানেল সনি টিভি হিন্দি ভার্সনের স্বত্ব কিনতে ৫১ কোটি রুপি গুনছে বলেও শোনা যাচ্ছে।
এর আগে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ সিনেমা মুক্তির পর সর্বকালের সমস্ত রেকর্ড ভেঙে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে প্রবেশ করেছিল ৫০০ কোটির ক্লাবে। সিক্যুয়েলে এবার সেই রেকর্ডও ভাঙল বাহুবলী।

basic-bank

Be the first to comment on "‘বাহুবলী ২’ মুক্তির আগেই আয় ৫০০ কোটি!"

Leave a comment

Your email address will not be published.


*