নিউজ ডেস্ক : অভ্যন্তরীণ কোন্দলে নড়াইলের ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষ রায়কে (৪৭) কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্য হয়। এর আগে রাত আটটার দিকে ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া বাজার এলাকায় প্রভাষ রায়কে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ’লীগ নেতা শহিদুর রহমান ও তার ছেলে আশিকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, মিরাপাড়া বাজার থেকে বাড়িতে ফেরার পথিমধ্যে প্রতিপক্ষের লোকজন আ’লীগ নেতা প্রভাষকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, এ ঘটনায় ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুর রহমান ও তার ছেলে আশিকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
নড়াইলে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা ॥ চেয়ারম্যানসহ আটক ৫
নড়াইলে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা
Be the first to comment on "নড়াইলে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা ॥ চেয়ারম্যানসহ আটক ৫"