নিউজ ডেস্ক : বরিশাল নগরের চৌমাথা এলাকায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার (থ্রি হুইলার) সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত ঝর্না রানী, বাচ্চু, মাসুম, মজিবরসহ সাতজনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, আজ শুক্রবার দুপুরে চৌমাথায় একটি বাসের সঙ্গে নথুল্লাবাদগামী একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা চালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আবু তাহের এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Be the first to comment on "বরিশালে বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে আহত ১০"