শিরোনাম

সিংড়ায় ট্রাকের ধাক্কায় দুই আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিউজ ডেস্ক : নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় দুই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় সিংড়া উপজেলার চৌগ্রাম জোড়াসেতু এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নেতারা হচ্ছেন সিংড়ার চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ওরফে বকুল (৪০)। তিনি চামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও চামারী গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে। অপরজন একই ইউনিয়নের বিলদহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মধু মিয়া (৩৫)। তিনি বিলদহর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। দুর্ঘটনার সময় তারা দুজনই মোটরসাইকেলে করে সিংড়ার চামারী থেকে বগুড়ার নন্দীগ্রাম যাচ্ছিলেন।

সিংড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সাখাওয়াত হোসেন জরুরি কাজে মধু মিয়াকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি নন্দীগ্রামে যাচ্ছিলেন। চৌগ্রাম জোড়াসেতু এলাকায় তারা একটি ট্রাককে অতিক্রম করার সময় ট্রাকটি পেছন থেকে তাদের ধাক্কা দেয়। মুহূর্তেই তারা ট্রাকের নিচে পড়ে পিষ্ট হয়ে যান। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মুরাদ হোসেন জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।

দুই আওয়ামী লীগ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার এসআই আকতার হোসেন জানান, নিহত ব্যক্তিদের লাশ আজ শনিবার সকালে ময়নাতদন্তর জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।

basic-bank

Be the first to comment on "সিংড়ায় ট্রাকের ধাক্কায় দুই আওয়ামী লীগ নেতার মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*