শিরোনাম

শিমুল হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি এমপি স্বপনের

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) হাসিবুর রহমান স্বপন। এ সময় তিনি হত্যা মামলাটিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরেরও দাবি জানান।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিমুলের জানাজা নামাজের আগে বক্তব্যে তিনি এ দাবি জানান।
এমপি স্বপন বলেন, সাংবাদিক শিমুল পেশাগত দায়িত্ব পালনকালে প্রকাশ্যে গুলিবিদ্ধ হন। পৌর মেয়র তার ওপর গুলি চালায়। শাহজাদপুরবাসী সবসময়ই শান্তিকামী, তারা সন্ত্রাস পছন্দ করে না। সন্ত্রাসী যতবড় নেতাই হোক না কেন, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এ সময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত বলেন, মেয়র হালিমুল হক মিরুর শর্টগান থেকেই গুলি করা হয়েছে। তার বাড়ি থেকে গুলির খোসা পাওয়া গেছে। ৪৩ রাউন্ড গুলিসহ ওই শর্টগান জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরের মনিরামপুরে আওয়ামী লীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল। ঘটনার পরদিন শুক্রবার দুপুর ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় আনার পথে মারা যান তিনি।

basic-bank

Be the first to comment on "শিমুল হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি এমপি স্বপনের"

Leave a comment

Your email address will not be published.


*