নিউজ ডেস্ক : বগুড়ায় ট্রাকচাপায় মোজাফ্ফর হোসেন (৫৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে বগুড়ার কাহালু-মালঞ্চা সড়কের পাবহারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত মোজাফ্ফর হোসেনের বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলার মোকাতলার মুরাদপুর গ্রামে। আজ শনিবার সকালে তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কাহালু-মালঞ্চা সড়ক দিয়ে তার জামাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বেলা ১১টার দিকে মাটিভর্তি একটি ট্রাক সামনে থেকে মোটরসাইকেলসহ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয় এবং একই সঙ্গে ট্রাকের চালক ফারুককে (২২) আটক করে কাহালু থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আটক ট্রাকচালক কাহালু পৌর এলাকার ইজার আলী ওরফে ভেলার পুত্র বলে জানা গেছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাহালু থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী দুর্ঘটনাস্থলে অবস্থান করছেন।

Be the first to comment on "বগুড়ায় ট্রাকচাপায় পল্লী চিকিৎসক নিহত"