শিরোনাম

শিমুল হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ হত্যাকাণ্ডে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

জড়িতরা যতই প্রভাবশালী হোক, যে দলেরই হোক না কেন, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ”
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় পাবনা জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।

মন্ত্রী বলেন, “আওয়ামী লীগের মতো বড় দলে ছোট-খাটো কোন্দল থাকা অস্বাভাবিক নয়, তবে সীমা লঙ্খনকারীদের অপরাধের দায় আওয়ামী লীগ নেবে না।

এ সময় পাবনা মেডিক্যাল কলেজের ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, বার্ন ইউনিটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রতিশ্রুতি দেন মন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, জেলা প্রশাসক রেখা রানী বালো, পুলিশ সুপার জিহাদুল কবির, পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. রিয়াজুল হক প্রমুখ।

পরে দুপুর একটায় মন্ত্রী শহরের গাছপাড়ায় স্বাস্থ্য সেবা হাসপাতালে আয়োজিত পাবনা ডায়াবেটিক সমিতির ব্যবহৃত জমির দলিল সমিতির অনুকূলে হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী।

basic-bank

Be the first to comment on "শিমুল হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*