শিরোনাম

মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ মেরিন খান (২৬) নামে ওই যুবকের লাশটি উপজেলার উত্তর রাঢ়িখাল থেকে উদ্ধার করে। এর আগে ওই এলাকার কচিদের বাগান বাড়িতে গোঙ্গানীর শব্দ শুনে পার্শ্ববর্তী এক নারীর চিত্কার শুনে লোকজন এগিয়ে আসলেও মেরিন খানকে বাঁচানো সম্ভব হয়নি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

মেরিন খান উত্তর রাঢ়িখাল এলাকার মৃত তোফাজ্জল খানের ছেলে ও রাঢ়িখাল ইউপি সদস্য আ. আউয়ালের শ্যালক। মেরিন খান ইসলামপুরের একটি কাপড়ের দোকানে সেলসম্যানের চাকরি করত। বেশ কিছুদিন আগে সে চাকরিটি ছেড়ে দেয়। মৃত্যুর কিছুক্ষণ আগেও তাকে পার্শ্ববর্তী বাজারে দেখা গেছে বলে স্থানীয়রা জানায়।

অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. সাইফুল ইসলাম রাত সাড়ে ৯টার দিকে জানিয়েছেন, মেরিন খান কোন রাজনীতির সাথে জড়িত নয়। তাই এই হত্যার পেছনে রাজনৈতিক কোন কারণ আছে বলে আমরা মনে করি না। তিনি একজন মাদকসেবী। কিছুদিন আগে সে জেল খেটে বেরিয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে কি কারণে খুন হল মেরিন খান। পুলিশ খুনিকে অবশ্যই খুঁজে বের করবে।

basic-bank

Be the first to comment on "মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা"

Leave a comment

Your email address will not be published.


*