শিরোনাম

নিজের লাগানো চন্দন কাঠেই শেষকৃত্য হচ্ছে সুরঞ্জিতের

নিউজ ডেস্ক :  সুরঞ্জিত সেনগুপ্তের ইচ্ছা অনুযায়ী তাঁর শেষকৃত্যে চন্দন কাঠ ব্যবহার করা হবে। এ জন্য তাঁর নিজ হাতে রোপণ করা চন্দন গাছ কাটাও হয়েছে। আজ সোমবার বেলা ৩টায় গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবীণ এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হঠাৎ করে এভাবে না ফেরার দেশে যে চলে যাবেন, এটা তাঁর নিজ এলাকার সাধারণ মানুষসহ দেশবাসী ভাবেনি। তাঁর নির্বাচনী এলাকা দিরাই শাল্লাতেই নয়, শোকে মূহ্যমান পুরো সিলেট বিভাগ।

এদিকে, সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে দিরাই উপজেলা আওয়ামী লীগ। দিরাই শাল্লার মন্দিরগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ গতকাল রবিবার বিকেলে এক জরুরি সভা করে। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, সোমবার সুরিঞ্জত সেনগুপ্তের মরদেহ দিরাই বালুর মাঠে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হবে।

অপরদিকে, সুরঞ্জিতের মৃত্যুতে সুনামগঞ্জ, সিলেট এবং হবিগঞ্জের আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

 

basic-bank

Be the first to comment on "নিজের লাগানো চন্দন কাঠেই শেষকৃত্য হচ্ছে সুরঞ্জিতের"

Leave a comment

Your email address will not be published.


*