নিউজ ডেস্ক : নিজের জন্মদিনের কেকটা মায়ের সঙ্গে কাটলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।গতকাল ৩২ বছরে পা দেন পর্তুগিজ অধিনায়ক। ক্লাবের খেলার বিরতিতে ছোট পরিসরে পরিবারের সঙ্গেই উদযাপনটা সেরে নিলেন তিনি।
চতুর্থবার ব্যালন ডি’অর জয় রোনালদোর মা ডালোরেস ছেলের ৩২তম জন্মদিনের উৎসবের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। জন্মদিনের কেক, ছেলে আর নাতির সঙ্গে। সঙ্গে ক্যাপশনে লিখেছেন জন্মদিনের শুভেচ্ছা। রিয়াল মহাতারকার এ দিন সেলিব্রেশনের সময়টাও পেয়ে গিয়েছেন অদ্ভুত ভাবে। রিয়াল মাদ্রিদের রবিবার খেলার কথা ছিল সেল্টা ভিগোর বিপক্ষে। কিন্তু ম্যাচের আগে প্রবল ঝড়ে সেল্টার স্টেডিয়াম রিও অ্যালটো বালাইদোস ছাদের কিছু অংশে ক্ষতি হয়েছে।
ফলে দর্শকদের নিরাপত্তার কারণেই ক্ষতি হওয়া ছাদের মেরামত না হওয়া পর্যন্ত ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না। এই সুযোগে পর্তুগাল তারকাও পেয়ে গিয়েছেন উৎসব পালনের সময়।

Be the first to comment on "মায়ের সঙ্গে জন্মদিন রোনালদোর"