শিরোনাম

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক : মালয়েশিয়ার সেরেমবানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক লরি চালক ও তার সহকারীর মৃত‌্যু হয়েছে; আহত হয়েছেন আরও একজন।
স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৫টার দিকে সেরেমবানের জালান বাহাউ কেমায়ান সড়কের জেমপলে এ দুর্ঘটনা ঘটে বলে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামার খবর।
জেমপরের পুলিশ সুপার নূরজাইনি মোহাম্মদ নূরের বরাত দিয়ে বারনামা জানিয়েছে, নিহত বাংলাদেশির নাম তানভীর আহমেদ সিদ্দিকী, তার বয়স ৪৬ বছর।
তানভীরের মরদেহ জেমপল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তবে তার বাড়ি বাংলাদেশের কোথায় তা জানা যায়নি।
পুলিশ সুপার জানান, হিমায়িত মুরগির মাংস বহনকারী ওই লরি সড়কের একটি মোড় ঘোরার সময় উল্টে গেলে চালক তানভীর এবং তার সহকারী ইসমাইল ফাদলিজাহ (৪৬) ঘটনাস্থলেই নিহত হন। চালকের আরেক সহকারী সিয়াবান মো. আমিনকে (২৯) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
ফাদলিজাহ ও আমিন মালয়েশিয়ার নাগরিক বলে স্থানীয় সংবাদমাধ‌্যমগুলোর তথ‌্য।

basic-bank

Be the first to comment on "মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত"

Leave a comment

Your email address will not be published.


*