শিরোনাম

রাজধানীর নন্দীপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান চল‌ছে

নিউজ ডেস্ক : রাজধানীর পূর্বাঞ্চলের নন্দীপাড়া এলাকায় খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চল‌ছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে নন্দীপাড়া ব্রিজ থেকে শুরু হয় অবৈধ স্থাপনা উচ্ছেদ। ত্রিমোহনী গুদারাঘাট পর্যন্ত এ অভিযান চলবে বলে জানা গেছে।

 

উচ্ছেদ অভিযান উপলক্ষে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ঢাকা দক্ষিণ সি‌টি ক‌রপোরেশনের (ডিএস‌সি‌সি) মেয়র সাঈদ খোকন। তাঁর সঙ্গে রয়েছেন সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা। গত মাসের শেষ দিকে এ খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটিকে দখলমুক্ত করার ঘোষণা দেওয়া হয়।

basic-bank

Be the first to comment on "রাজধানীর নন্দীপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান চল‌ছে"

Leave a comment

Your email address will not be published.


*