নিউজ ডেস্ক : নতুন নির্বাচন কমিশনের (ইসি) প্রধান হিসেবে দুইজনের নাম এসেছে সংক্ষিপ্ত তালিকায়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে সার্চ কমিটি আলী ইমাম মজুমদার ও সাবেক সচিব নূরুল হুদার নাম চূড়ান্ত করেছে বলে জানা যায়। বিভিন্ন সংবাদমাধ্যম ও টেলিভিশনেও এই তথ্যই দেওয়া হচ্ছে।
আজ সোমাবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ বৈঠকে অংশ নেওয়ার পর রাষ্ট্রপতির হাতে নামের তালিকা ও প্রতিবেদন তুলে দিতে সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে পৌঁছান সার্চ কমিটির সদস্যরা।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমও সার্চ কমিটির সদস্যদের সঙ্গে বঙ্গভবনে যান। এই বিভাগ সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে।
সিইসির শর্ট লিস্টে দুইজন

Be the first to comment on "সিইসির শর্ট লিস্টে দুইজন"