শিরোনাম

আদনান হত্যা: ডিসকো বয়েজ ও বিগ বস গ্যাংয়ের আটক ৮

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরায় কিশোর আদনান কবির হত্যাকাণ্ডের ঘটনায় আটজনকে আটক করেছে র‌্যাব। আজ বুধবার সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার দিনগত রাতে অভিযান চালিয়ে রাজধানী বিভিন্নস্থান থেকে ডিসকো বয়েজ ও বিগ বস গ্যাং গ্রুপের দলনেতাসহ আটকজনকে আটক করা হয়েছে। বেলা ১১টার পর কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

basic-bank

Be the first to comment on "আদনান হত্যা: ডিসকো বয়েজ ও বিগ বস গ্যাংয়ের আটক ৮"

Leave a comment

Your email address will not be published.


*