শিরোনাম

‘ডেট’ করছেন পামেলা-অ্যাসাঞ্জ

নিউজ ডেস্ক : হলিউড অভিনেত্রী, বেওয়াচ তারকা পামেলা অ্যান্ডারসন এবং উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের জীবনে এখন বসন্তের আগমন ঘটেছে। শোনা যাচ্ছে এই দুই সেলিব্রিটি এখন একে অপরের প্রেমে মগ্ন। এমনকি চারমাসে পাঁচবার একে অপরের সঙ্গে দেখাও করেছেন দু’জনে।

ডেইলি মেইলে প্রকাশিত খবর অনুযায়ী, টিভি তারকা গত চারমাসে একাধিকবার দেখা করেছেন জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে তাঁর লন্ডনের ইকুয়াডোরিয়ান দূতাবাসে। সূত্রের খবর, পামেলা যতবারই অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করেছেন ততবারই বিভিন্ন ধরনের চটকদার পোশাক পরে গেছেন।

৪৫ বছরের অ্যাসাঞ্জের সঙ্গে ৪৯ বছরের অ্যান্ডারসনের প্রেম এখন একেবারে তুঙ্গে। ২০১৪ সালের সেপ্টেম্বরে তাঁদের প্রথম দেখা হয়। সম্প্রতি পামেলাকে দ্য বেস্ট অ্যাওয়ার্ড গালাতে দেখা গেছে। সেখানে তাঁর মেকআপ করার ধরনে মারাত্মক পরিবর্তন লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন সেখানে উপস্থিত ব্যক্তিরা। আগে পামেলা ভারী মেকআপ নিতেন, এখন সেখানে তিনি মেকআপহীন লুকে নিজের ভেতরের সৌন্দর্যকে বেশি প্রকাশ করছেন।

সূত্র: এবিপি আনন্দ

basic-bank

Be the first to comment on "‘ডেট’ করছেন পামেলা-অ্যাসাঞ্জ"

Leave a comment

Your email address will not be published.


*