শিরোনাম

ইসলামপুরে দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত

নিউজ ডেস্ক : জামালপুরের ইসলামপুরে নেতা সমেদ আলী (৫৫) নামের এক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে একই উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনার দুর্গম চরাঞ্চল বরুল আশ্রায়ান প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সমেদ আলীর বাড়ি একই উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামে। তাঁর বাবার নাম সাহেব আলী। তিনি কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি এক সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ১২ টার দিকে বেলগাছা ইউনিয়নের বরুল গ্রামের বরুল আশ্রয়ণ প্রকল্প এলাকায় তালেব আলীর দোকানের সামনে বসে ছিলেন সাবেক ইউপি সদস্য সমেদ আলী। এ সময় সমেদ আলীর সঙ্গে ছিলেন একই এলাকার সাদা মিয়া, নুরনবী এবং ইউসুফ আলী। তারা একে অপরের সঙ্গে গল্প করছিলেন। এ সময় পাঁচজন মুখোশধারী দুর্বৃত্ত অতর্কিতে তাদের সামনে এসে খুব কাছ থেকে সমেদ আলীকে কয়েক দফা গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সমেদ আলী। তবে সেখানে থাকা নিহতের সঙ্গীরা অক্ষত অবস্থায় পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করার জন্য আজ বুধবার সকালে থানা থেকে রওনা হয়েছেন।

ইসলামপুর থানার ওসি দ্বিন-ই-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এলাকাটি যমুনা নদীর দুর্গম চরাঞ্চল। এ দুর্গম চরে পায়ে হেঁটে ও নৌকায় করে যেতে হচ্ছে। আমরা খুব ভোরে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছি। সেখানে গিয়ে দেখে বিস্তারিত বলা যাবে।

basic-bank

Be the first to comment on "ইসলামপুরে দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত"

Leave a comment

Your email address will not be published.


*