নিউজ ডেস্ক : কেরানীগঞ্জে জাল টাকাসহ মো. মুন্না (৩০) ও মো. আলামিন (৩২) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১০০০ টাকার ৪৬টি জাল নোট জব্দ করা হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের এসআই রফিউদ্দৌলা গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে দোলেশ্বর এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০০০ টাকার ৪৬টি জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Be the first to comment on "কেরানীগঞ্জে জাল টাকাসহ গ্রেপ্তার ২"