নিউজ ডেস্ক : হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক টেস্ট ম্যাচ। টেস্ট মর্যাদা পাওয়ার ১৭ বছর পর এই প্রথম ভারতের মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ। সিরিজের একমাত্র টেস্টটি ভারতের স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টা আর বাংলাদেশ সময় সকাল ১০ টায় শুরু হয়েছে।
টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় ভারতের অধিনায়ক বিরাট কোহলী। প্রথম ওভারেই তাসকিন আঘাত হানেন ভারতীয় শিবিরে। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে তাসকিনের ডেলিভারিতে বোল্ড আউট হন লোকেশ রাহুল। ২ রান করেই প্যাভিলিয়নমুখী হন ভারতীয় এ ওপেনার। এরপর পুজারা ও বিজয় জুটির উপর ভর করে ভালোই এগিয়ে যাচ্ছে ভারত। সেই সঙ্গে উইকেটের অপেক্ষা বাড়ছে বাংলাদেশের।
রাহুলের আউটের পর মাঠে নেমেছেন পুজারা। তার সঙ্গে ব্যাটিংয়ে রয়েছেন অপর ওপেনার মুরালি বিজয়।
মধ্যাহ্নবিরতির আগে ৩৩ ওভার শেষে ভারতের সংগ্রহ এক ইউকেটে ১১২ রান। পুজারা ৪৯ ও বিজয় ৫৬ রানে রয়েছেন ক্রিজে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বী।
ভারত একাদশ: মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদব।
বিজয়-পুজারা জুটিতে ম্যাচে ফিরেছে ভারত

Be the first to comment on "বিজয়-পুজারা জুটিতে ম্যাচে ফিরেছে ভারত"