শিরোনাম

মিমির জীবনে নতুন কেউ!

নিউজ ডেস্ক : রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর দীর্ঘ প্রেমের ইতি হয়েছে মাস কয়েক আগেই। সে সময় এ বিষয়ে মুখ খুললেও এখন আর এ নিয়ে একেবারেই কথা বলতে চান না অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাজের নতুন প্রেমিকা শুভশ্রীকে নিয়েও ইন্ডাস্ট্রিতে বহু জল্পনা চলছে। রাজ-শুভশ্রীকে বরং শুভেচ্ছাই জানিয়েছেন মিমি। আপাতত ফোকাসে কেরিয়ার। কিন্তু এর মধ্যেই তাঁর জীবনে এল এক নতুন সদস্য।
হ্যাঁ, সদস্যই। সে হল মিমির নতুন পোষ্য। নায়িকার পশুপ্রেমের কথা ইন্ডাস্ট্রিতে সকলেই জানেন। ঘনিষ্ঠ মহলে পোষ্যকে নিজের ছেলে বলেন তিনি। সম্প্রতি তাঁর বাড়িতে এল আরও এক পোষ্য সারমেয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার ছবি শেয়ার করে মিমি লিখেছেন, ‘আমার পরিবারের নতুন সদস্য।’ তাকে নিয়েই এখন মন কেমন ভুলে রয়েছেন তিনি।
আদতে উত্তরবঙ্গের মেয়ে মিমি কাজের সূত্রে কলকাতায় একাই থাকেন। মাঝে মাঝে তাঁর ফ্ল্যাটে এসে থাকেন বাবা-মা। কাজ বাদ দিয়ে বাকি সময়টা পোষ্য সারমেয়দের নিয়েই সময় কাটে তাঁর। এমনকী তাদের নিজে হাতে খাইয়েও দেন নায়িকা। এ বার সেই লিস্টে যোগ হল আরও এক সারমেয়।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "মিমির জীবনে নতুন কেউ!"

Leave a comment

Your email address will not be published.


*