শিরোনাম

আইফোন ৮ : এবার আগে থেকেই প্রস্তুত অ্যাপল?

নিউজ ডেস্ক : আইফোন মানেই উন্মাদনা। প্রযুক্তিপ্রেমীরা অ্যাপলের যেকোনো পণ্যের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকতেও রাজি আছেন। আর আইফোন ৮ এর জন্য আগ্রহ তো সীমা ছাড়িয়েছে। কারণ অ্যাপলের ১০ বছর পূর্তিতে বিশেষ সংস্করণ হিসাবে আসছে এই মডেলটি। অন্যান্য বারের চেয়ে এবার চাহিদা থাকবে অনেক বেশি। প্রতিবারই ক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম খেয়ে যায় নির্মাতা। সেই কথা মাথায় রেখে এবার আগেভাগেই অনেক বেশি পরিমাণ আইফোন ৮ বানানোর পরিকল্পনা হাতে নিয়েছে তারা।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, অন্যান্য বারের চেয়ে অনেক আগেই নতুন ফোন বানানো শুরু করবে কম্পানি। স্মার্টফোনের ধারণাই বদলে যাবে বলে আশা করছেন ভক্তরা। তাই আইফোন ৮ এর জন্য ক্রেতাদের লাইন যে ইতিহাস গড়বে তা আশা করাই যায়। ২০০৭ সালে প্রয়াত স্টিভ জবস যখন প্রথম আইফোন বাজারে আনেন, সেই দিনক্ষণের কয়েক মাস বাদেই আসছে আইফোন ৮।

এ বছরের জুন থেকে সাপ্লাই চেইন শুরু করবে অ্যাপল। আইফোন এসই, আইফোন ৭ ও ৭ প্লাস যে সময়টাতে বানানো শুরু হয়, তার অনেক আগেই থেকেই শুরু হবে আইফোন ৮ এর উৎপাদান প্রক্রিয়া। এ ছাড়া আইফোন ৭ এবং ৭ প্লাস উৎপাদনও আপাতত বন্ধ রাখা হয়েছে।

নতুন মডেলকে বলা হচ্ছে আইফোন ৮। কিন্তু এর সঙ্গে বরাবরের মতো আইফোন ৭এস ও ৭এস প্লাস আসবে বলেও ধারণা করছেন অনেকে।

অনেকে বলছেন, বাজারে আসার পর যেন আইফোন ৮ এর অভাব না দেখা দেয় সে বিষয়ে এবার সব ব্যবস্থা করে রাখবে অ্যাপল।

তাইওয়ানের এক সূত্রের উল্লেখ করে ডিজিটাইমস দাবি করেছে, নতুন ফোনের ক্ষেত্রে আইফোন বরাবরের সরবরাহকারী ফক্সকনকে বাদ দিয়েছে। আরেক নির্মাতা জাবিলের কাছ থেকে স্টেইনলেস স্টিলের দেহ বানিয়ে নিচ্ছে অ্যাপল।

সেই আইফোন ৪এস-এ শেষবারের মতো স্টেইনলেস স্টিলের দেহ ব্যবহার করা হয়েছিল। এরপর অ্যাপল অ্যালুমিনিয়াম কেস বেছে নেয়। আবারো ফিরতে চায় তারা সেই স্টিলে।

গুজব রয়েছে, কার্ভড ওলেড ডিসপ্লে মিলবে এবারের মডেলে। তবে ওলেড ডিসপ্লের বিষয়ে নিশ্চিত করেছেন কম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তারা।

বারক্লেইস রিসার্চ অ্যানালিস্টদের মতে, চারদিকে কোনো সরু ফ্রেমে বন্দী থাকবে না পর্দা। ৫ ইঞ্চি এবং ৫.৮ ইঞ্চি পর্দার আইফোন আসেব নজরকাড়া ডিজাইন নিয়ে। ফ্রেম না থাকায় অনেক বড় দেখা যাবে পর্দা। আর কার্ভড স্ক্রিন হলে তো কথাই নেই।

যেহেতু পর্দার চারদিকে ফ্রেম থাকবে না, কাজেই আইফোনের আইকনিক হোম বাটন এবার না থাকার সম্ভাবনা রয়েছে। আরেক গুজবে বলা হয়, আইফোন ৮ উন্নত থ্রিডি টাচ প্রযুক্তি নিয়ে আসবে।
সূত্র : হিন্দুস্তান টাইমস

basic-bank

Be the first to comment on "আইফোন ৮ : এবার আগে থেকেই প্রস্তুত অ্যাপল?"

Leave a comment

Your email address will not be published.


*