শিরোনাম

পরীক্ষায় নকলে সহযোগিতার অভিযোগে শিক্ষকের কারাদণ্ড

নিউজ ডেস্ক : এসএসসি পরীক্ষা চলাকালে নকলে সহযোগিতার অভিযোগে আজ বৃহস্পতিবার সকালে ভোলায় এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজাহিদুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত শিক্ষক হলেন ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের খালেদা খানম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহে আলম।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার এসএসসি ইংরেজী দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে ভেলুমিয়া ইউনিয়নের খালেদা খানম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহে আলম বেলা সাড়ে ১১টার দিকে নলিনী দাস বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রসংলগ্ন একটি বাড়িতে পরীক্ষার্থীকে নকলে সহযোগিতা করেন। এ সময় তিনি ওই শিক্ষক শাহে আলমকে হাতেনাতে আটক করে দুই বছরের কারাদণ্ড দেন।

basic-bank

Be the first to comment on "পরীক্ষায় নকলে সহযোগিতার অভিযোগে শিক্ষকের কারাদণ্ড"

Leave a comment

Your email address will not be published.


*