শিরোনাম

‘ধর্মনিরপেক্ষতা মানে যা ইচ্ছা তা করা নয়’

নিউজ ডেস্ক : ধর্মনিরপেক্ষতা মানে যা ইচ্ছা তা করা নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেছেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ৭১-এর ধর্মনিরপেক্ষতা ও আইনের শাসন এখানে বহাল থাকবে। ধর্মনিরপেক্ষতা মানে যা ইচ্ছা তা করা নয়।
আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়পুর গ্রামে শ্রী শ্রী শচীঅঙ্গন ধামের ৩৬তম বার্ষিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হামলার ঘটনার কথা উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, একটি পক্ষ হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। তবে প্রশাসন শক্ত হাতে দমন করায় তাদের এ ষড়যন্ত্র সফল হয়নি।
সুরেন্দ্র কুমার সিনহা হবিগঞ্জের বিচারক ও ম্যাজিস্ট্রেটদের ভূয়সী প্রশংসা করে বলেন, আমি হবিগঞ্জে যাঁদের নিয়োগ দিয়েছি, তাঁরা অভিজ্ঞ। অপরাধীদের জামিন দেওয়ার প্রবণতা কমায় হবিগঞ্জে অপরাধ প্রবণতা অনেকটা কমেছে।

basic-bank

Be the first to comment on "‘ধর্মনিরপেক্ষতা মানে যা ইচ্ছা তা করা নয়’"

Leave a comment

Your email address will not be published.


*