শিরোনাম

নড়াইলে প্রতিবন্ধীদের সাথে জেলা সমাজসেবা কর্মকর্তার মতবিনিময়

নড়াইলে প্রতিবন্ধীদের সাথে জেলা সমাজসেবা কর্মকর্তার মতবিনিময়

নিউজ ডেস্ক : নড়াইলে প্রতিবন্ধী ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দুর্গাপুরে নড়াইল ডিপিওডি কার্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপ-পরিচালক রতন কুমার হালদার, প্রবেশন কর্মকর্তা উত্তম সরকার, শহর সমাজসেবা কর্মকর্তা সাইদুর রহমান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হোসেনুর রহমান, লোহাগড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামিম রেজা, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ‘নড়াইল ডিজএ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট’র (নড়াইল ডিপিওডি) সভাপতি মাহাবুব আলম ফকির, সহ-সভাপতি আব্দুর রশিদ বেগ, নির্বাহী পরিচালক ছাব্বির হোসেন প্রমুখ।
পরে নড়াইল ডিপিও ডির সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। দুই বছর মেয়াদী এ কমিটিতে সভাপতি মাহাবুব আলম ফকির, সহ-সভাপতি আব্দুর রশিদ বেগ, অর্থ-সচিব বাশন্তী মল্লিক, সদস্য এলমা খানম, মিন্টু কাজী, রিনা খানম ও আব্দুল মান্নান শিকদার নির্বাচিত হয়েছেন।

basic-bank

Be the first to comment on "নড়াইলে প্রতিবন্ধীদের সাথে জেলা সমাজসেবা কর্মকর্তার মতবিনিময়"

Leave a comment

Your email address will not be published.


*