শিরোনাম

শিল্পী সংঘ’র নতুন সভাপতি সাচ্চু, সাধারণ সম্পাদক নাসিম

নিউজ ডেস্ক : টিভি নাটকের শিল্পীদের সবচেয়ে বড় সংগঠন ‘শিল্পী সংঘ’র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা শহিদুল আলম সাচ্চু এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন অভিনেতা আহসান হাবিব নাসিম।

এ ছাড়া যুগ্ন সাধারণ সম্পাদকের দুটি পদে জয়লাভ করেছেন আনিসুর রহমান মিলন ও রওনক হাসান। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম, জাহিদ হাসান শোভন ও তানভিন সুইটি। আর সাংগঠনিক সম্পাদক পদে লুৎফর রহমান জর্জ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর, অনুষ্ঠান সম্পাদক বন্যা মির্জা, আইন ও কল্যাণ সম্পাদক শামীমা ইসলাম তুষ্টি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ওমর আয়াজ অনি নির্বাচিত।

এদিকে কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসাবে আহসানুল হক মিনু, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, নিকুল কুমার মণ্ডল, সেলিম মাহবুব ও যৌথভাবে শেখ মেরাজুল ইসলাম ও সনি রহমান জয়লাভ করেছেন। পাশাপাশি অর্থ সম্পাদক পদে অভিনেত্রী তানিয়া আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তবে কে কত ভোট পেয়ে জয়লাভ করেছেন সেটি এখনও জানা যায়নি। নির্বাচন অনুষ্ঠিত হয় শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এস এম মহসীন। এ ছাড়া অন্য দুজন কমিশনার হলেন কেরামত মওলা ও হাফিজুর রহমান সুরুজ।

basic-bank

Be the first to comment on "শিল্পী সংঘ’র নতুন সভাপতি সাচ্চু, সাধারণ সম্পাদক নাসিম"

Leave a comment

Your email address will not be published.


*