শিরোনাম

লিভারপুলের সহজ জয়

নিউজ ডেস্ক : দুই মিনিটের মধ্যে দুটি গোল করলেন সাদিও মানে। প্রিমিয়ার লিগ ম্যাচে টটেনহ্যাম হটস্পার্সকেও ২-০ ব্যবধানে হারালো লিভারপুল।

অ্যানফিল্ডে প্রথমার্ধে দুই মিনিটে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিগে আগের পাঁচ ম্যাচ জয়হীন থাকা লিভারপুল। ষোড়শ মিনিটে জর্জিনিয়ো ভিনালডামের স্লাইড করে বাড়নো বল নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত আক্রমণে গিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন মানে।

দুই মিনিট পর মানে দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পা থেকে বল কেড়ে নেওয়ার পর সেনেগালের এই ফরোয়ার্ড বাড়ান অ্যাডাম লালানাকে। লালানা ও রবের্তো ফিরমিনোর প্রচেষ্টা গোলরক্ষক ফেরানোর পর ডি বক্সের ভেতরে বাঁ দিকে থাকা মানে পেয়ে যান। তার জোরালো ভলি আর আটকাতে পারেননি গোলরক্ষক।

 

২৫ ম্যাচে চতুর্দশ জয় পাওয়া লিভারপুল ৪৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।

শনিবার রাতে হুয়ান মাতা ও মার্সিয়ালের গোলে নিজেদের মাঠে ওয়াটফোর্ডকে ২-০ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। ২৫ ম্যাচে ১৩তম জয় পাওয়া ইউনাইটেড ৪৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

নিজেদের মাঠে হাল সিটিকে ২-০ গোলে হারানো আর্সেনালের পয়েন্ট ৫০। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম। শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৫৯।

 

basic-bank

Be the first to comment on "লিভারপুলের সহজ জয়"

Leave a comment

Your email address will not be published.


*