শিরোনাম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা গ্রেপ্তার

নিউজ ডেস্ক : কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।
আজ সোমবার ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টচার্য‌্য জানান।
গ্রেপ্তাররা হলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার এ এইচ এম তাওহিদুজ্জামান, সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মোফাজ্জেল হোসাইন।
প্রণব সাংবাদিকদের জানান, ২০১২ সালে এক ব্যক্তির দায়ের করা একটি দুর্নীতি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
ওই মামলায় অভিযোগ করা হয়েছে, সরকারের নিষেধাজ্ঞার পরও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘গণনিয়োগ’ পাওয়া কর্মচারীদের অবৈধভাবে সিলেকশন গ্রেড দিয়ে আসামিরা পরস্পর যোগসাজশে সরকারের এক কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাত করেন।
আদালত মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠালে সহকারী পরিচালক ফজলুল বারী এর দায়িত্ব পান। তদন্তের অংশ হিসেবে সোমবার ভোরে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে উপ-পরিচালক প্রণব জানান।

basic-bank

Be the first to comment on "জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা গ্রেপ্তার"

Leave a comment

Your email address will not be published.


*