শিরোনাম

দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

নিউজ ডেস্ক : ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। মঙ্গলবার দুপুর সোয়া ২টায় ইউএস বাংলা এয়ারলাইনস যোগে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছায় দল।

 

সোমবার ভারতের বিপেক্ষ একমাত্র টেস্টের খেলা শেষ হয়। ম্যাচটিতে বাংলাদেশ ২০৮ রানে পরাজিত হয়েছে। আজ মঙ্গলবার হায়দরাবাদ থেকে সকাল ৬টায় কলকাতার উদ্দেশে রওয়ানা দেয় বাংলাদেশ দল।

 

বাংলাদেশ দলের দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি২০ খেলতে ২৭ বা ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা যাওয়ার কথা রয়েছে। এই সফরকে সামনে রেখে অনুশীলন শুরু হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। পরপর দুটি সফরের ধকল সামলে উঠতে ক্রিকেটাররা মাঝখানে ১০ দিনের ছুটি পাচ্ছেন।

 

প্রসঙ্গ, গত ২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ।

basic-bank

Be the first to comment on "দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল"

Leave a comment

Your email address will not be published.


*