শিরোনাম

ভালোবাসা দিবসে শাকিব-বুবলীর রিকশা ভ্রমণ

নিউজ ডেস্ক : অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। লিখেছেন, ‘রিকশা রাইড অন ভ্যালেন্টাইন। ‘ কার সাথে রিকশায় ঘুরছেন বুবলী? এই প্রশ্ন তো ভক্তদের মধ্যে স্বাভাবিকভাবেই থাকবে। যার তার সাথে ভ্যালেন্টাইন পালন করছেন না, রীতিমতো সুপারস্টার শাকিব খানের সাথে ভালোবাসা দিবসে রিকশায় চড়ে ঘুরে বেড়ালেন এই তারকা অভিনেত্রী। তাহলে কি শাকিব-বুবলীর রসায়ন পর্দার বাইরেও ভালো নিশ্চই। এটাও ভক্তদের প্রশ্ন হতে পারে। কিন্তু বুবলী এই বিষয়টাও ক্যাপশনের দ্বিতীয় লাইনে পরিস্কার করেছেন। অহংকার ছবির সেট থেকে পোস্ট করা এই ছবিটি।

শাকিব খান-বুবলীর ভ্যালেন্টাইন কাঁটছে ছবির শুটিং করে। ভালোবাসা দিবসেও শুটিং মাফ নেই। আর এই শুটিং এর একটি অংশ হচ্ছে সুপারস্টারের সাথে বুবলীর রিকশা ভ্রমণ। বুবলী এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন শাহাদাত হোসেন লিটনের অহংকার ছবির শুটিং সেটে। ভালোবাসা দিবসে ঢাকার অদূরে পূর্বাচলে দৃশ্যধারণ হয়।

ছবির পরিচালক শাহাদাত হোসেন লিটন কালের কণ্ঠকে বলেন, ছবির টানা শুটিং চলছে। আজ পূর্বাচলে শুটিং ছিল। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে শুটিং শুরু হবে।

শাহাদাত হোসেন লিটনের ‘অহংকার’ নিয়ে প্রত্যাশা অনেক। তিনি বলেন, আসলে শাকিব বুবলীর রসায়ন এতো ভালো যে আমি যদি তাঁদের সাথে কাজ না করলে উপলব্ধি করতে পারতাম না। আমি বলতে পারি অহংকার ছবি হবে একটা দুর্দান্ত ছবি কেননা বুবলী শাকিব এখানে এতো দারুণ অভিনয় করেছেন যে দর্শকরা ছবিটি দেখলেই বুঝতে পারবেন।

basic-bank

Be the first to comment on "ভালোবাসা দিবসে শাকিব-বুবলীর রিকশা ভ্রমণ"

Leave a comment

Your email address will not be published.


*