শিরোনাম

রিও ডার্বিতে ব্রাজিলীয় দর্শককে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক : রিও ডি জেনিরোর দুই প্রতিদ্বন্দ্বী ক্লাবের ডার্বি ম্যাচে এক দর্শককে গুলি করে হত্যা করা হয়েছে। বোটাফোগো ও ফ্লেমিঙ্গোর মধ্যকার ডার্বি ম্যাচের আগেই সমর্থকদের মধ্যে সৃস্ট সহিংসতায় আরো ৭ ব্যক্তি আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিলটন স্যান্টেস স্টেডিয়ামে রবিবারের ম্যাচটি মাঠে গড়ানোর আগেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান ২৮ বছর বয়সী ব্যক্তিটি। এ ঘটনায় আহত হওয়া ৭ জনের মধ্যে এক জনের অবস্থা গুরুতর। ৬ মাস আগে অলিম্পিকের ট্র্যাক এন্ড ফিল্ড ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছিল এই ভেন্যুতেই।
পুলিশের প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়েছে একটি গাড়ি থেকে গুলিটি করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "রিও ডার্বিতে ব্রাজিলীয় দর্শককে গুলি করে হত্যা"

Leave a comment

Your email address will not be published.


*