শিরোনাম

শাক-সবজিতে কমবে বিষন্নতা

নিউজ ডেস্ক : বিষন্নতা এমন একটি মানসিক পরিস্থিতি, যা আমাদের সুস্থ শরীরকে খারাপ করে দিতে পারে। বিষন্নতার কারণে আপনি কোনও কাজে মন দিতে পারবেন না। কোনও কাজ সঠিকভাবে করতে পারবেন না।
বিষন্নতার কারণে আমাদের শারীরিক এবং মানসিক, উভয় দিক থেকেই ক্ষতি হয়। তাই বিষন্নতাকে দূর করা সবথেকে জরুরি। কিন্তু কীভাবে দূর করবেন?
বহু মানুষ জানিয়েছেন, অনেক ওষুধ খেয়েও বিষন্নতা কমাতে পারেননি। সম্প্রতি ওটাগো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা এক গবেষণায় দেখেছেন, ফল এবং শাক-সবজি খাওয়ার মাধ্যমেই কমানো যেতে পারে বিষন্নতা।
তারা জানাচ্ছেন, ১৮ থেকে ২৫ বছর বয়সের কিছু মানুষের মধ্যে একটি সমীক্ষা চালানো হয়। তাদের ডায়েটের দিকে নজর দেন তারা। তাদের ৩টি গ্রুপে ভাগ করে দেওয়া হয়। একটি গ্রুপের ব্যক্তিদের স্বাভাবিক খাবার দেওয়া হয়। একটি গ্রুপের ব্যক্তিদের স্বাভাবিক খাবারের পাশাপাশি কিছু পরিমান ফল এবং শাক-সবজি দেওয়া হয়। এবং আর একটি গ্রুপকে অতিরিক্ত ফল এবং শাক-সবজি দেওয়া হয়।
দু-সপ্তাহ পর দেখা যায়, যে গ্রুপকে বেশি পরিমানে তাজা ফল এবং শাক-সবজি যেমন, গাজর, কিউয়ি, আপেল, কমলালেবু প্রভৃতি দেওয়া হয়েছিল, তাদের মানসিক শক্তির অনেক পরিবর্তন হয়েছে। তারা আগের থেকে অনেক বেশি মানসিক জীবনশক্তি এবং প্রেরণা পাচ্ছেন বাকিদের তুলনায়।
এই সমীক্ষার পর গবেষকেরা পরামর্শ দিচ্ছেন যে, ডায়েটে ফল এবং শাক-সবজির পরিমান বেশি রাখুন। তাতে অনেক বেশি মানসিক সুস্থ থাকবেন।

basic-bank

Be the first to comment on "শাক-সবজিতে কমবে বিষন্নতা"

Leave a comment

Your email address will not be published.


*