শিরোনাম

হোয়াইটওয়াশ হবে অস্ট্রেলিয়া; বক্তব্যে অনড় গাঙ্গুলী

নিউজ ডেস্ক : বাংলাদেশ সিরিজের আগে এক ভবিষ্যতবাণী করে আলোচনায় আসেন সাবেক ভারত অধিনায়ক এবং বর্তমান ক্রিকেট অ্যাসোসিয়েশন অব কলকাতা (সিএবি) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তিনি বলেছিলেন, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সবগুলো ম্যাচ জিতবে ভারত। বিশ্বের ৯ নম্বর টেস্ট দল বাংলাদেশের ক্ষেত্রে তার ভবিষ্যতবাণী ফলেছে। এখন অজিদের বিপক্ষে তার ভবিষ্যতবাণীতে অনড় রইলেন কলকাতার মহারাজ!

ভারতের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অস্ট্রেলিয়া দল দুবাইয়ে প্র্যাকটিস করেছে বেশ কয়েক দিন। এতেও খেলার ফলাফলের খুব একটা পরিবর্তন হবে বলে মনে করেন না গাঙ্গুলী। তার মতে, “ওরা হয়তো ভাল খেলতে পারে। ক্রিকেটে তো অনেক কিছুই হয়। কিন্তু দিনের শেষে তো মাঠে গিয়ে ক্রিকেটারদের দক্ষতারই পরীক্ষা দিতে হয়। সে দিক দিয়ে ভারতীয় দলই এগিয়ে। আমার তো মনে হয় না ওরা দুবাইয়ে প্রস্তুতি শিবির করে এলেও তেমন সফল হবে। ”

স্মিথ বাহিনীর স্লেজিং আক্রমণের বিষয়টিকে উড়িয়ে দেন সৌরভ। এসব কোহলিদের খেলায় কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি। একইসঙ্গে তিনি মনে করেন অস্ট্রেলিয়া কোনোমতেই ভারতের ২০ উইকেট নিতে পারবে না। ভারতের উইকেট ও কন্ডিশনে ২০ উইকেট নেওয়ার মতো বোলারই নাকি অজিদের নেই। শেষমেষ দাদা বলেছেন, “হয়তো ভারতকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। কিন্তু সিরিজের শেষে দেখবেন স্কোরকার্ড সেই ৪-০ হবে।

basic-bank

Be the first to comment on "হোয়াইটওয়াশ হবে অস্ট্রেলিয়া; বক্তব্যে অনড় গাঙ্গুলী"

Leave a comment

Your email address will not be published.


*