শিরোনাম

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু

নিউজ ডেস্ক : রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় পৌর এলাকার ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। কেন্দ্রগুলোতে বিজিবি, র‌্যাব ও পুলিশসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

নির্বাচনে মেয়র পদে ৩ প্রার্থী আওয়ামী লীগের মো. জাফর আলী খান, বিএনপির মো. ওমর আলী ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে আজিজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ কাউন্সিলার পদে ২৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১০ হাজার ১৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

basic-bank

Be the first to comment on "বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু"

Leave a comment

Your email address will not be published.


*