শিরোনাম

মসুলের পশ্চিমাংশ পুনর্দখলে ইরাকি বাহিনীর অভিযান

নিউজ ডেস্ক : ইরাকের মসুলের পশ্চিমাংশ আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে পুনর্দখলের লক্ষ্যে অভিযান শুরু করেছে দেশটির সরকারি বাহিনী।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাষ্টীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এ কথা জানান।
অভিযান সম্পর্কে ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, মসুলের পূর্বাংশ পুনর্দখলের পর মসুলকে পরিপূর্ণ স্বাধীন করতে এ অভিযান চালানো হচ্ছে। ওই এলাকায় ইরাকি সংগঠনগুলো মানবিক সেবা ও সমর্থন অব্যাহত রাখবে।
তিনি বলেন, শনিবার রাতে মসুলের পশ্চিমাংশের আকাশ থেকে ইরাকি বিমানবাহিনী লাখ-লাখ লিফলেট ফেলে স্থানীয় বাসিন্দাদের আইএসের বিপক্ষে অভিযানের বিষয়ে সতর্ক করে দেয়।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরাকি বাহিনী আইএসকে লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে। ওই এলাকায় ৬ লাখ ৫০ হাজার মানুষের বসবাস। এমন যুদ্ধময় পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছে জাতিসংঘ।

basic-bank

Be the first to comment on "মসুলের পশ্চিমাংশ পুনর্দখলে ইরাকি বাহিনীর অভিযান"

Leave a comment

Your email address will not be published.


*