শিরোনাম

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জবি শিক্ষক বরখাস্ত

নিউজ ডেস্ক : ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. আব্দুল হালিম প্রামাণিককে (সম্রাট) সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলেন। মন্ত্রী এ বিষয়ে তাকে জরুরি ব্যবস্থা নিতে নির্দেশ দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

শিক্ষামন্ত্রী নির্দেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটিও গঠন করেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ বিষয়ে দ্রুত তদন্ত করে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

basic-bank

Be the first to comment on "ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জবি শিক্ষক বরখাস্ত"

Leave a comment

Your email address will not be published.


*