শিরোনাম

রাষ্ট্রভাষার মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে : জামিলুর রেজা চৌধুরী

নিউজ ডেস্ক : একুশে পদক পদকপ্রাপ্ত অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেছেন, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা অক্ষুণ্ন রাখতে হলে এর সঠিক চর্চা অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, যাদের রক্তের বিনিময়ে বাংলাকে আমরা মাতৃভাষা হিসেবে পেয়েছি তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পাবার যে ইতিহাস তা তরুণ প্রজম্মসহ সকলের জানা জরুরি।
তিনি মহান ভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে আজ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
‘উচ্চ আদালতসহ সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণ’ শীর্ষক এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোাগিতা ফার্মগেটস্থ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
‘বাংলা আমার অহংকার’ এই স্লোগানে এই ভাষা দিবস বিতর্ক আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী, ডিবেট ফর ডেমোক্রেসি’র সিনিয়ার কো-অর্ডিনেটর সাবরিনা মিলি, বিতর্ক প্রতিযোগিতার সমন্বয়ক হাফিজ উদ্দিন মুন্না প্রমুখ।
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, প্রথম শহীদ মিনার তৈরির নেতৃত্বদানকারী শহীদ বদরুল আলম আজ আমাদের মাঝে না থাকলেও বাংলাদেশর বিভিন্ন স্থানসহ সারা পৃথিবীতে আমরা অসংখ্য শহীদ মিনার দেখতে পাচ্ছি। তরুণ প্রজম্মের শিক্ষার্থীদের সেই ইতিহাস জানা জরুরী যার মাধ্যমে আমরা রাষ্ট্রভাষা বাংলাকে পেয়েছি। তবে তিনি বিশ্ব দরবারে স্থান করে নিতে হলে শুদ্ধ বাংলা চর্চার পাশাপাশি ইংরেজি জানার ওপর গুরুত্ব দেন।

basic-bank

Be the first to comment on "রাষ্ট্রভাষার মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে : জামিলুর রেজা চৌধুরী"

Leave a comment

Your email address will not be published.


*