নিউজ ডেস্ক : ঢাকার মতিঝিল থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তিনটি পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার ওসি ওমর ফারুক জানান, মঙ্গলবার দুপুরের দিকে এসএস রোডে একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে নিয়ে ওই এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে দুটি অস্ত্রসহ আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার কারও পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি তিনি।
ওসি বলেন, গ্রেপ্তারদের কোনো সহযোগী ওই এলাকায় আরও অস্ত্র মজুদ করেছে কিনা নিশ্চিত হতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Be the first to comment on "মতিঝিলে ৩টি পিস্তলসহ গ্রেপ্তার ২"