শিরোনাম

নেপালকে হারিয়ে রোলবল বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিউজ ডেস্ক : নেপালকে দাপটের সঙ্গে হারিয়ে রোলবল বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ। এই প্রথম সেরা চারে উঠল বাংলাদেশ। রোলবল বিশ্বকাপের গত তিন আসরে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিল সপ্তম হওয়া।

আজ মঙ্গলবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে নেপালকে ৬-৩ গোলে হারায় বাংলাদেশ। ৪-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা হৃদয়-আসিফরা দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করলেও শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়েন। বাংলাদেশের পক্ষে হৃদয় ৩টি, সোহাগ ২টি ও আরাফাত এক গোল করেন।

এর আগে দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৯-২ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর মিয়ানমারকে ১১-০ গোলে উড়িয়ে সেরা ষোলো নিশ্চিত করা আসিফরা ফিজিকে হারিয়ে পুল ডির চ্যাম্পিয়ন হয়ে সেরা ষোলোয় ওঠে। তারপর চাইনিজ তাইপেকে ১২-১ এ হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে বাংলাদেশ।

basic-bank

Be the first to comment on "নেপালকে হারিয়ে রোলবল বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ"

Leave a comment

Your email address will not be published.


*