শিরোনাম

নারায়ণগঞ্জে ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ২ সন্ত্রাসী নিহত

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ডিবির সঙ্গে গোলাগুলিতে দুর্ধর্ষ সন্ত্রাসী মোক্তার হোসেন ওরফে কিলার মোক্তার (৪২) ও তার সহযোগী মানিক ওরফে কিলার মানিক (৪০) নিহত হয়েছে। ওই সময়ে গুলিবিদ্ধ হয়েছেন ডিবির একজন এএসআই। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফতুল্লার পাগলা শাহীবাজার এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মুক্তার হলো ফতুল্লা থানা পুলিশের তালিকামুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন জানান, ডিবির একটি টিম পাগলা শাহীবাজার এলাকাতে মাদক উদ্ধার সন্ত্রাসী গ্রেপ্তার করতে গেলে তাদের উপর চড়াও হয় সন্ত্রাসীরা। দুই পক্ষের গুলি বিনিময়ে ডিবির এএসআই আজিজুল গুলিবিদ্ধ হয়। আর ঘটনাস্থলে সন্ত্রাসী দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "নারায়ণগঞ্জে ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ২ সন্ত্রাসী নিহত"

Leave a comment

Your email address will not be published.


*