নিউজ ডেস্ক : নির্মাতা-অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবার যুক্তরাষ্ট্রপ্রবাসী বান্টি মীরের বিরুদ্ধে মামলা করেছেন। ফেসবুকে স্টেটাস ও লাইভ ভিডিওতে শাওন ও তার পরিবারকে নিয়ে অশালীন মন্তব্য ও জীবননাশের হুমকির প্রেক্ষিতে ধানমণ্ডি থানায় গেল ২৪ ফেব্রুয়ারি সাধারণ ডায়েরি করেছিলেন শাওন। এবার তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেছেন তিনি। শাওন আজ ১২টার দিকে ধানমণ্ডি থানায় মামলাটি করেন।
একই সাথে মামলার পাশিপাশি শাওন পুলিশকে বান্টি মীরের কার্যকলাপ বিষয়ে বেশ কিছু প্রমাণাদি উপস্থাপন করেছেন। বান্টি মীর যুক্তরাষ্ট্রপ্রবাসী। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ইস্যুকে কেন্দ্র করে শাওনের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে ফেসবুকে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছিলেন তিনি। কয়েকদিন ধরেই ফেসবুকে শাওন ও হুমায়ূন আহমেদের বিয়ে নিয়ে নানা রকম আপত্তিকর কথা ও ভিডিওতেও তিনি নানা রকম মন্তব্য করছেন।
শাওন বলেন, বান্টি মীর নামের এক ব্যক্তি আমার ও আমার মায়ের সম্পর্কে অশালীন বক্তব্য প্রচার করে যাচ্ছেন কয়েকদিন ধরে। স্টেটাস ও লাইভ ভিডিওতে তিনি নানা রকম আজেবাজে কথ বলছেন। ভিডিও লাইভের মাধ্যমে আমাকে প্রাণনাশেরও হুমকি দিয়েছেন। স্বাভাবিকভাবেই আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রথমে তাই একটি সাধারণ ডায়েরি করেছিলাম। পরবর্তী পদক্ষেপ হিসেবে আজ ধানমণ্ডি থানায় মামলাটি করেছি। অনলাইনে হয়রানির বিষয়টিও যোগ করা হয়েছে।

Be the first to comment on "সাধারণ ডায়েরির পর মামলা করলেন শাওন"