শিরোনাম

খুলনায় আওয়ামী লীগ নেতার ভাইকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক : খুলনায় আওয়ামী লীগ নেতার ভাই মহিদুল ইসলাম বন্দকে (৪৫) গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর আড়ংঘাটা থানার বিল পাবলা এলাকার একটি মাছের ঘেরের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মহিদুল ইসলাম বন্দ (৪৫) নগরীর দেয়ানা এলাকার মৃত মোক্তার হোসেন বন্দের ছেলে ও দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দের ছোট ভাই।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রবিবার মহিদুল ইসলাম বন্দ নগরীর আড়ংঘাটা থানা এলাকার বিল পাবলায় তার মাছের ঘেরে যায়। রাতে তিনি আর বাড়ি ফেরেনি। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মহিদুলের বাড়ির লোকরা তার ঘেরের পার্শ্ববর্তী একটি ঘেরের পাড় থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত মহিদুলের বাড়িতে পৌঁছে লাশ শনাক্ত করে।

দৌলতপুর থানার এএসআই রুহুল আমিন জানান, নিহত মহিদুল বন্দের গলা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কী কারণে বা কারা তাকে হত্যা করেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। তিনি বলেন, আড়ংঘাটা থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা লাশের আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এ ব্যাপারে আড়ংঘাটা থানার ওসি নাসিম খান বলেন, জানতে পেরেছি বিল পাবলা থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "খুলনায় আওয়ামী লীগ নেতার ভাইকে গলা কেটে হত্যা"

Leave a comment

Your email address will not be published.


*