শিরোনাম

২৪ ঘণ্টার মধ্যে রাস্তায় গণপরিবহন চেয়ে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক : পরিবহন শ্রমিকদের অব্যাহত ধর্মঘট ও সড়ক অবরোধের প্রেক্ষিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সড়কে গণপরিবহন চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। এ ছাড়া ২৪ ঘণ্টার মধ্যে যেসব যানবাহন রাস্তায় নামবে না সেসব যানবাহনের লাইসেন্স বাতিলের নির্দেশনাও চাওয়া হয়েছে এই রিটে। আজ বুধবার বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী আজ বুধবার এ রিট দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করবেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।

চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মনিরসহ পাঁচজন নিহতের ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন মানিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত। এ রায়ের পর খুলনা বিভাগের ১১টি জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা। দুই দিন পর খুলনার অভ্যন্তরীণ পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই মঙ্গলবার থেকে টানা ধর্মঘট পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এ ধর্মঘটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মনজিল মোরসেদ।

আবেদনে বলা হয়, আদালতের রায়ের প্রতিবাদে ধর্মঘট পালন বেআইনি। এটি আদালত অবমাননারও শামিল। আদালতের রায়ে কেউ সংক্ষুব্ধ হলে তার উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। উচ্চেআদালত যদি মনে করেন নিম্ন আদালতের রায় যথাযথ হয়নি, তাহলে আদালত ওই রায় পরিবর্তন করে যেকোনো আদেশ দিতে পারেন। কিন্তু এভাবে ধর্মঘট করে আদালতের রায় পরিবর্তন করা যায় না। এ ছাড়া ধর্মঘটের কারণে জনদুর্ভোগ বেড়েছে। ভোগান্তির শিকার হচ্ছে নগরবাসী।

basic-bank

Be the first to comment on "২৪ ঘণ্টার মধ্যে রাস্তায় গণপরিবহন চেয়ে হাইকোর্টে রিট"

Leave a comment

Your email address will not be published.


*