শিরোনাম

গাবতলীতে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক : গাবতলীতে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শাহ আলম নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে গাবতলী এলাকায় সংঘর্ষ চলাকালে গুলিতে নিহত হন তিনি। নিহত শাহ আলম বৈশাখী পরিবহনের চালক। তার বাড়ি রাজবাড়ীতে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আন্দোলনরত শ্রমিকদের পুলিশ গাবতলী থেকে সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে গুলিতে আহত হন শাহ আলম। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় সেলিনা ক্লিনিকে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মিরপুর জোনের ডিসি মাসুদ আহমেদের নেতৃত্বে সকাল সাড়ে ৯টার দিকে গাবতলী এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের অভিযানে মুখে পরিবহন শ্রমিকরা রাস্তা থেকে সরে যায়। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ।

basic-bank

Be the first to comment on "গাবতলীতে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ১"

Leave a comment

Your email address will not be published.


*